সাধারণ সম্পাদকের কথা
মো. বাইজীদ হোসেন সা’দ
সাধারণ সম্পাদক
সাংবাদিকতা হলো সত্য উন্মোচন ও অধিকার আদায়ের অন্যতম শক্তিশালী হাতিয়ার, আর ক্যাম্পাস সাংবাদিকতা হলো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জাগ্রত বিবেক।
প্রতিষ্ঠালগ্ন থেকেই কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে আপসহীন ভূমিকা পালন করে আসছে।
আমরা বিশ্বাস করি, নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই ক্যাম্পাসের যেকোনো অনিয়ম দূর করে একটি সুস্থ শিক্ষাপরিবেশ নিশ্চিত করা সম্ভব। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও ক্যাম্পাসের ইতিবাচক অর্জনগুলো তুলে ধরতে আমাদের তরুণ সংবাদকর্মীরা সর্বদা সচেষ্ট। আগামী দিনের নেতৃত্ব ও পেশাদার সাংবাদিক তৈরির একটি আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে কনকসাস তার কার্যক্রম চালিয়ে যাবে। সত্য ও ন্যায়ের পথে আমাদের এই অবিচল যাত্রা অব্যাহত থাকবে।