শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

সভাপতির কথা

মো. আতিক হাসান শুভ

মো. আতিক হাসান শুভ

সভাপতি


‘শিক্ষা, মুক্তিযুদ্ধ, সৃজনশক্তি’—এই মহান আদর্শকে ধারণ করে ২০১৯ সাল থেকে নিরলসভাবে এগিয়ে চলেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়, ক্যাম্পাসের সমস্যা-সম্ভাবনা এবং সাফল্যগুলোকে বস্তুনিষ্ঠভাবে জাতীয় গণমাধ্যমে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য।
ক্যাম্পাস সাংবাদিকতা কেবল খবর পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটি স্বচ্ছ সেতুবন্ধন। আমাদের একঝাঁক সৃজনশীল ও সাহসী সংবাদকর্মী প্রতিনিয়ত ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ চর্চার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে কনকসাস সবসময় অঙ্গীকারবদ্ধ।

Scroll to Top