সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।
মঙ্গলবার (১২ মে) কনকসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
এক যৌথ বিবৃতিতে কনকসাসের সভাপতি মো. আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ সতিকসাসের নতুন কমিটির সকলকে শুভেচ্ছা জানান।
বিবৃতিতে কনকসাসের নেতৃবৃন্দ সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির সর্বাঙ্গীণ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এছাড়াও কনকসাস ও সতিকসাসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, মঙ্গলবার (১২ মে) সকালে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের রিপোর্টার এইচ এম ইমরান হোসাইন নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে এটিএন বাংলার সাব্বির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে গ্লোবাল টেলিভিশনের আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক পদে মানবজমিনের আল আমিন, দপ্তর সম্পাদক পদে এশিয়া পোস্টের রাব্বি, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের নাহিদ হাসান, অর্থ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. শফিক মিয়া ও মো. মহিউদ্দিন।