শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার প্রসার ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘বিজ্ঞান ক্লাব’।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কলেজে বিজ্ঞান ক্লাবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ সহ অন্যান্য শিক্ষকরা।
এছাড়াও উদ্বোধনের সময় উপস্থিত কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান, যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম কানন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
Views: 107