শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

বিইউবিটিকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে কবি নজরুল কলেজ

ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ‘আন্তঃক্যাম্পাস ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর সিজন-২ তে বিইউবিটিকে (BUBT) হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে কবি নজরুল সরকারি কলেজ।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ৩টায় রাজধানীর আফতাবনগর চায়না প্রজেক্ট মাঠে এই রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ সময় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এছাড়াও টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল সহ লালমনিরহাট জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লালমনিরহাটকে এগিয়ে নিয়ে যাব। ঢাকায় লালমনিরহাটের এত শিক্ষার্থীর উপস্থিতি দেখে আমি খুবই আনন্দিত। তোমরাই আগামী দিনে নেতৃত্ব দেবে এবং আমার জায়গা থেকে আমি তোমাদের সর্বাত্মক সহযোগিতা করব।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা পরিদর্শনের জন্য লালমনিরহাটে যাবেন।

Scroll to Top