শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাবের নবীন সদস্য সংগ্রহ চলছে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দিয়ে সদস্য ফরম সংগ্রহ করতে পারবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্যাম্পাসে বুথ স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক সপ্তাহজুড়ে এই সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে।

কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসের মুক্তমঞ্চে স্থাপিত বুথ থেকে নির্ধারিত ফি দিয়ে এই ফরম সংগ্রহ করতে পারবেন।

সদস্য সংগ্রহ কার্যক্রম প্রসঙ্গে কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের কো-অর্ডিনেটর মনিরুজ্জামান মারুফ বলেন, ‘নতুন সদস্যদের নিয়ে পরবর্তীতে আমরা নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, অভ্যন্তরীণ ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষণীয় কার্যক্রমের আয়োজন করব। আমি আশা করি, মুক্তচিন্তা ও যুক্তিচর্চায় নতুনদের সক্রিয় অংশগ্রহণে কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব নতুন প্রাণচাঞ্চল্য ফিরে পাবে।’

Scroll to Top