শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কবি নজরুল কলেজে অধ্যাপক সাইফুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কবি নজরুল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক সাইফুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক সাইফুর রহমানকে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে বিদায়ী শুভেচ্ছা ও সম্মাননা জানান শিক্ষার্থীরা।

বিদায়বেলায় অধ্যাপক সাইফুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন ও বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে তার নিবিড় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সহকর্মী ও শিক্ষার্থীরা তার সঙ্গে কাটানো নানা স্মৃতির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা তার অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ বি এস এ সাদী মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক। এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, অ্যাসোসিয়েশন অব জিওগ্রাফারসের নেতৃবৃন্দসহ বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top