বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল খান রাহাত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফুল, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে রাসেল খান রাহাত বলেন, প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে ফুল, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সবুজ পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। এই উদ্যোগের মাধ্যমেই আমরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।
Views: 93