শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কনকসাস’র সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন কমিটির আহবায়ক ওবায়দুর, সদস্য সচিব রেজা

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস)-এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির এক জরুরি সভায় সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও মর্নিং পোস্টের ক্যাম্পাস প্রতিবেদক ওবায়দুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক সমিতির সাংঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের রিপোর্টার রবিউল ইসলাম রেজা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি ফাহিমা আক্তার, আরটিভি অনলাইনের ক্যাম্পাস প্রতিবেদক ওবাইদুল হক, একুশে সংবাদের ক্যাম্পাস প্রতিবেদক জাহিদুল ইসলাম, এনপিবি নিউজের ক্যাম্পাস প্রতিবেদক ইয়াসিন আরাফাত এবং আনিকা সিকদার।

Scroll to Top