শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদল নেতা নাহিদের খাবার বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষ্যে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য নাহিদ সুমন।

শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় অর্ধশতাধিক পথশিশু ও ভবঘুরেদের মাঝে তিনি খাবার বিতরণ করেন।‌ এসময় খাবার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা।

খাবার বিতরণের বিষয়ে ছাত্রদল নেতা নাহিদ সুমন বলেন, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় ও জন্মদিনের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাইছেন। ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমি সেই দায়িত্ব পালনের সামান্য চেষ্টা করেছি মাত্র। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন মানবিক কাজ সম্পাদন করে, তবেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

Scroll to Top