জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় কলেজ অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. সিরাজুর রাসুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও আলোচনা সভায় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব মো. নাজমুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।