শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কবি নজরুল কলেজে এইচএসসিতে পাসের হার ৮৬.৩৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কবি নজরুল সরকারি কলেজে পাসের হার দাঁড়িয়েছে ৮৬ দশমিক ৩৭ শতাংশ। এ বছর কলেজটি থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর কবি নজরুল সরকারি কলেজ থেকে মোট ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হলেও পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৫৭৭ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৩৬২ জন। জিপিএ-৫ অর্জন করেছে ৩৩ জন শিক্ষার্থী।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অকৃতকার্য হয়েছে ২১৫ জন। এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৩ জন।

ফলাফল প্রকাশের পর কলেজের শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, আবার কেউ প্রত্যাশা অনুযায়ী ফলাফল না হওয়ায় হতাশা জানিয়েছেন।

Scroll to Top