শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে ফের চালু হয়েছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য নির্ধারিত রিডিং রুম। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রিডিং রুম চালু হওয়ায় সেখানে ফিরে পড়াশোনা শুরু করেছেন।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরের পর থেকে কলেজের রিডিং রুমে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। ছুটি শেষে রিডিং রুম চালু হওয়ায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেখানে বসে পড়াশোনা শুরু করেছে।
উল্লেখ্য, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সরকারি ছুটির কথা জানিয়ে কবি নজরুল সরকারি কলেজের রিডিং রুম থেকে শিক্ষার্থীদের বের করে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কলেজ প্রশাসনের বিরুদ্ধে।
ঘটনার পাঁচ দিন পর রবিবার (২৫ অক্টোবর) কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত রিডিং রুমটি পুনরায় চালু করা হয়েছে।
Views: 101