শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কবি নজরুল কলেজ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুজিত, সম্পাদক শাহিন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজিত কুমার দাস সভাপতি এবং একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহিন আলম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে সজিব খান, সহসভাপতি হিসেবে আবু তালহা, মনিমুর রহমান, সুমন হাসান, শফিকুল ইসলাম, ইয়াসিন হাসান, শামছুর রহমান, আলিকুজ্জামান সিয়াম, রাকিবুল ইসলাম ও আসাদুজ্জামান দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. বিপ্লব তলুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় সাহা, মো. তানভীর হাসান, মো. বাইজিদ ইসলাম, জয়নাল আবেদিন ও অসীম কর্মকার দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী আয়াত, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে মো. জিয়া উদ্দিন সিয়াম ও সিনথিয়া রহমান। দপ্তর সম্পাদক মো. সিয়াম এবং সহদপ্তর সম্পাদক তানিয়া আক্তার, অর্থ সম্পাদক হিসেবে মো. মানসুর উল্লাহ এবং সহঅর্থ সম্পাদক মো. রাহাত খান।

প্রচার সম্পাদক হিসেবে মো. পিয়াল হাসান হিমেল ও সহপ্রচার সম্পাদক হিসেবে ইমরান হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে মো. আবু বকর সিদ্দিক ও পুষ্পিতা দাস পুষ্প, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. রাকিবুল ইসলাম, সাহিত্য সম্পাদক হিসেবে মো. রনি শেখ, ছাত্রীবিষয়ক সম্পাদিকা হিসেবে ইসরাত জাহান লিজুন, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে লোকনাথ কর্মকার, আইনবিষয়ক সম্পাদক হিসেবে আনিস ওয়াসি লিজন, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে মো. সিরাজুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে মো. অমর হাসান দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির শিক্ষক উপদেষ্টা হিসেবে রয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক চিনু রানী বিশ্বাস, সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক সেলিম এবং গণিত বিভাগের প্রভাষক মো. আবু তাহের।

এছাড়া উপদেষ্টা কার্যনির্বাহী সদস্য হিসেবে সজিব হোসেন স্বাধীন, মো. জুয়েল মিয়া, সাদিকুল সবুজ, মো. ইলিয়াস সানি, ইমায়েত আহমেদ মল্লিক, ফরিদুল ইসলাম দিপন, সবুজ মিয়া, জাহিদ হাসান ইরফান, তকিবুর হাসান বাপ্পী, সুদীপ্ত কর্মকার এবং উপদেষ্টা সদস্য হিসেবে মো. এম. আই. আল-আমিন, মো. সাদেক বাপ্পী, হাফিজুর রহমান, মো. মাজেদ তালুকদার, সুমন তালুকদার, আল ইমরান ও শেখ আনান অন্তর্ভুক্ত আছেন।

Scroll to Top