গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন কবি নজরুল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. সিরাজুর রাসুল।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবছর ১০২ জন শিক্ষককে ১৪টি শিক্ষা-স্তর বা প্রতিষ্ঠানভিত্তিক ক্যাটাগরি এবং একটি বিশেষ ক্যাটাগরিতে ভাগ করেছে। সবচেয়ে বেশি শিক্ষক নির্বাচিত হয়েছেন সাধারণ কলেজ পর্যায় থেকে।
সাধারণ কলেজ ক্যাটাগরিতে একমাত্র শিক্ষক হিসেবে কবি নজরুল সরকারি কলেজ থেকে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সিরাজুল রাসুল। সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। এ ছাড়াও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।