শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

বিশ্ব শিক্ষক দিবসে কবি নজরুল কলেজের অধ্যক্ষকে ছাত্রশিবিরের সম্মাননা স্মারক প্রদান

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখা।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে কলেজ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় অধ্যক্ষের সঙ্গে কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে ছাত্রশিবিরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন। মহানগর কলেজ কার্যক্রম সম্পাদক রাকিব উদ্দিন চৌধুরী, মহানগর মাদ্রাসা কার্যক্রম সম্পাদক ইমরানুল হক, মহানগর ছাত্র অধিকার ও মানবাধিকার সম্পাদক হাসিব বিন হাসান, মহানগর স্পোর্টস ও বিতর্ক সম্পাদক হাসানুল বান্না জিসান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি আরিফুর রহমান, সেক্রেটারি আদনান সামিসহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

Scroll to Top