শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কবি নজরুল কলেজে ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, রকি ঘোষ এবং প্রভাষক ফাহমিদা রহমান। এছাড়া কলেজের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে তোমরা আজ কর্মজীবন ও উচ্চশিক্ষার নতুন দিগন্তে পা রাখতে যাচ্ছ। অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। কবি নজরুল কলেজের অর্জিত জ্ঞান ও শৃঙ্খলাকে বুকে ধারণ করে তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।’ তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মারক হিসেবে ক্রেস্ট, প্যাড, ফটোফ্রেম ও কলমসহ নানা উপহারসামগ্রী প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Scroll to Top