শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে পদত্যাগ করলেন কবি নজরুল কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক মেহেদী

জাতীয় ছাত্রশক্তির কবি নজরুল সরকারি কলেজ শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মেহেদী হাছান আকন। একই সঙ্গে তিনি সক্রিয় রাজনীতি ও সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণরূপে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন। 

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি বরাবর পাঠানো এক পদত্যাগপত্রে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগপত্রে মেহেদী হাছান আকন উল্লেখ করেন, ব্যক্তিগত চিন্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সার্বিক পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করে তিনি স্বেচ্ছায় জাতীয় ছাত্রশক্তির কবি নজরুল সরকারি কলেজ শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সক্রিয় রাজনীতি থেকে বিদায় নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে কোনো রাজনৈতিক সংগঠনের পদ-পদবি বা সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে নিজেকে সম্পৃক্ত না রেখে একজন সাধারণ নাগরিক হিসেবে সমাজ ও দেশের প্রতি নিজের দায়িত্ব পালন করতে চাই।’

সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় ছাত্রশক্তির সঙ্গে আমার পথচলার সময় যারা আমাকে সহযোগিতা, ভালোবাসা ও আস্থা দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ এছাড়া দায়িত্ব পালনকালে তাঁর কোনো কথা, সিদ্ধান্ত বা কর্মকাণ্ডে কেউ অনিচ্ছাকৃতভাবে কষ্ট পেয়ে থাকলে সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

নিজের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করে পদত্যাগপত্রটি গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি অনুরোধ জানিয়েছেন মেহেদী হাছান আকন।

Scroll to Top