‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘শিক্ষা – ঐক্য – প্রগতি’ স্লোগানকে সামনে রেখে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. বোরহান উদ্দিন।
কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিমের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. নাজমুল হাসানের সঞ্চালনায় এই নবীন বরণ অনুষ্ঠানটি পরিচালিত হবে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি।