শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কবি নজরুল কলেজ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মহিবুর, সম্পাদক সাজেদুল

কবি নজরুল সরকারি কলেজে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর আগামী এক (১) বছরের জন্য নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মহিবুর রহমান সিজান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. সাজেদুল হক মনোনীত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনের সদ্য ঘোষিত উপদেষ্টা পরিষদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে একইসাথে নবগঠিত এই কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) কার্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. শাহবাজ আল জামিল, সহ-সভাপতি তারেক আজিজ, আব্দুল হান্নান হামিম, শফিকুল ইসলাম তারেক, সালমান সাকিব, মোস্তাকিম রহমান ও সারোয়ার মিয়া।

কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আশিক বিশ্বাস এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তানজিলুল তাহমিদ নাবিল, আবিদ ভূঁইয়া, ইয়াসিন আরাফাত, রিমন মিয়া, আশরাফুল ইসলাম শুভ ও রাকিবুল ইসলাম শিহাব দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ঊর্মি আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক পদে অনামিকা বৃষ্টি, প্রচার সম্পাদক পদে আরিফ আহমেদ এবং দপ্তর সম্পাদক হিসেবে সাফায়েত হোসেন রাজন ও সিয়াম উদ্দীন মনোনীত হয়েছেন।

একই দিনে অপর এক বিজ্ঞপ্তিতে সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়।

সংগঠনটির নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কবি নজরুল কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম রানা, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান এবং সাবেক শিক্ষার্থী কাজী সোহাগ।  

এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান সাগর, সাবেক সভাপতি আবু নওয়াস সৌরভ, সাবেক সাধারণ সম্পাদক আহিয়ান মামুন, বর্তমান সহ-সভাপতি দেলোয়ার হোসেন সবুজ, সাবেক উপদেষ্টা মোবারক শরিফ, বর্তমান সহ-সভাপতি তানভীর হৃদয়, সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ আহমেদ ছানি এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রিয়াদ।

Scroll to Top