শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সাবেক সহ-সভাপতি সালেহ আহমেদের বাবার মৃত্যুতে শোক

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) সাবেক সহ-সভাপতি মো. সালেহ আহমেদ এর বাবা অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মো. মিজানুর রহমান গাজী (৬০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কনকসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়। সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) সভাপতি মো. আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ এ শোক জানান।

বিবৃতিতে কনকসাসের নেতৃবৃন্দ বলেন, বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪ টায় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মো. মিজানুর রহমান গাজী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানীর ডেমরায় জানাজার নামাজ শেষে বামৈল কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, পিতার মৃত্যুতে মো. সালেহ আহমেদ এর পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন এবং পরিবার ও আত্মীয়-স্বজনদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুক। কনকসাস শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

Scroll to Top