শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতিতে নতুন সদস্য আহ্বান

কবি নজরুল সরকারি কলেজে স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত এবং দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত তরুণ সাংবাদিকদের সদস্য হওয়ার সুযোগ দিচ্ছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।

আগ্রহী সাংবাদিকরা আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সদস্যপদের জন্য নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

শনিবার (৪ এপ্রিল) সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্য পদ প্রত্যাশীদের আগামী ৫ থেকে ৯ এপ্রিলের মধ্যে কনকসাস কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ ১০ এপ্রিল বিকেল ৪টার মধ্যে তা সমিতির দপ্তর সম্পাদকের নিকট জমা দিতে হবে।

সদস্যভুক্তির শর্ত সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই কবি নজরুল সরকারি কলেজের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। পাশাপাশি কোনো জাতীয় দৈনিক, দেশীয় টেলিভিশন চ্যানেল অথবা মানসম্মত অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত থাকতে হবে। সদস্যপদের জন্য সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, কলেজ আইডি ও অফিস আইডির ফটোকপি এবং আবেদনকারীর নিজ নামে প্রকাশিত একাধিক নিউজের প্রিন্ট কপি সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আবেদন ফি হিসেবে ৫০০ (পাঁচশত) টাকা প্রদান করে দপ্তর সম্পাদকের নিকট আবেদনপত্রটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সদস্যভুক্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে অথবা আবেদনপত্র সংগ্রহের জন্য ০১৮৮২৪২৩১১৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Scroll to Top