কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) সহ-অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক ভোরের ডাকের প্রতিবেদক মো. শাওন মিয়া।
শুক্রবার (৮ মে) বিকেলে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনের দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতিক্রমে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সদস্য দৈনিক ভোরের ডাকের প্রতিবেদক মো. শাওন মিয়াকে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সহ অর্থ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
নবনিযুক্ত সহ-অর্থ সম্পাদক মো. শাওন মিয়া বলেন, ‘আমার ওপর যে আস্থা রেখে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।’ এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।