শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

কনকসাস’র সংবাদ প্রকাশের পর মেরামত হলো কবি নজরুল কলেজের জানালার কাচ

সংবাদ প্রকাশের পর মেরামত হলো কবি নজরুল কলেজের জানালার কাচ

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের সড়কসংলগ্ন সি ভবনের বিভিন্ন বিভাগের জানালার ভাঙা কাচ মেরামত করেছে কলেজ প্রশাসন।

গত বুধবার (১২ আগস্ট) ‘মোল্লা কলেজের সঙ্গে সংঘর্ষ দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

সংবাদ প্রকাশের এক সপ্তাহ পর বুধবার (১৮ আগস্ট) কবি নজরুল সরকারি কলেজের সি ভবনের বিভিন্ন বিভাগের জানালার ভাঙা কাচ মেরামত করা হয়েছে।

সি ভবনের জানালার ভাঙা কাচ মেরামত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। রিজওয়ান নামের এক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে জানালার কাচ ভাঙা থাকায় ক্লাস করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন এসব সমস্যা সমাধান হয়েছে।

আনোয়ার হোসেন নামের বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, জানালার কাচ ভাঙা থাকায় ক্লাস করতে খুব অসুবিধা হতো। রাস্তার পাশে আমাদের ক্লাসরুম হওয়ায় বাইরে থেকে অনেক শব্দ আসত, ফলে ক্লাসে মনোযোগ দিতে সমস্যা হতো। এছাড়া রাস্তার ধুলাবালি রুমে আসতো। এখন এসব সমস্যা নেই, কলেজ প্রশাসনকে অনেক ধন্যবাদ।

মেরামতের পর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি অনেকদিন আগের। কাজটি প্রক্রিয়াধীন ছিল এবং বর্ষার আগেই শেষ করার কথা ছিল। কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। এ ধরনের কাজ নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়।

তিনি আরও বলেন, তোমাদের অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। এরপর আমিও স্যারের সঙ্গে কথা বলে কাজটি দ্রুত সম্পন্ন করেছি।

Scroll to Top