সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কবি নজরুল সরকারি কলেজ শাখার মাশরাফি আহমেদকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) কলেজ শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও যুগ্ম-আহ্বায়ক মো. জামাল খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাশরাফি আহমেদকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম এবং সদস্য সচিব মো. নাজমুল হাসান আজ আনুষ্ঠানিকভাবে এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
Post Views: 154