শিক্ষা মুক্তিযুদ্ধ সৃজনশক্তি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি

Kabi Nazrul Govt. College Journalist Association (KNGCJA)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কমিটিকে কনকসাস’র শুভেচ্ছা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।

শনিবার (২৩ মে) কনকসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

এক যৌথ বিবৃতিতে কনকসাসের সভাপতি মো. আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ নতুন কার্যনির্বাহী কমিটির সর্বাঙ্গীন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একইসঙ্গে কনকসাস ও জবি প্রেসক্লাবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আমার দেশ পত্রিকার লিমন ইসলাম নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে বার্তা২৪-এর সোহানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাইজিংবিডির নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপালী বাংলাদেশের সিয়াম আবু রাফি, অর্থ সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের কামরুজ্জামান কায়েস, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্য ঢাকা ডায়েরির মো. রোকনুজ্জামান গোলাম রাব্বী এবং কার্যনির্বাহী সদস্য পদে দ্য স্টুডেন্ট জার্নালের রাকিব খান ও দৈনিক খবর বেলার রাকিব মাজহার।

Scroll to Top